• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

এর আগে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, অভিযোগ ওঠা ব্যক্তি বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।’

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন।

সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে ৭ সেপ্টেম্বর সরকারবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে শহীদ খানকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১