• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর করারোপের দাবিতে মানববন্ধন প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৯৮২ কোটি কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা স্বর্ণে বড় পতন: ভরিতে ৩,২৬৬ টাকা কমে নতুন দর ঘোষণা দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন ৮৮৪ কোটি টাকা সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ১৪০ শেয়ারদর

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের পদত্যাগ, ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ব্যাংকটির তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগপত্র পর্ষদ সভায় গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক-এর অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে এই পদত্যাগপত্র কার্যকর হবে। আর ১ এপ্রিল থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমানকে।

প্রাইম ব্যাংক–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসান ও. রশিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির বর্তমান এমডি আলী রেজা ইফতেখার-এর মেয়াদ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে। তিনি ২০০৭ সাল থেকে ব্যাংকটির নেতৃত্ব দিয়ে আসছেন। বয়সের কারণে এমডি হিসেবে মেয়াদ শেষে আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।

জানতে চাইলে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ গণমাধ্যমকে বলেন, আমি বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছি। সে কারণে প্রাইম ব্যাংকের সিইওর পদ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিলে নতুন ব্যাংকে যোগদান করব।

প্রাইম ব্যাংক বর্তমানে বেসরকারি খাতের দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৪ সালের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৪৯৫ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৭ শতাংশ। ১৯৯৫ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক। ২০০০ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে এ শ্রেণিভুক্ত কোম্পানি। ব্যাংকটির প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য সাড়ে ৩৫ টাকা।


আরও

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।    তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০