• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নিয়োগের দুদিন পরই সরে দাঁড়ালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিয়োগের মাত্র দুদিন পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাবিল মুস্তাফিজুর রহমান। ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণে অপারগতার কথা জানান।

চিঠিতে তিনি এমডি ও সিইও পদে বিবেচনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে চিঠি দিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি পদে নিয়োগে সরকারের সম্মতির কথা জানায়। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার