• বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সোনালী সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬

নিয়ম লঙ্ঘনের দায়ে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা পুঁজিবাজারে লেনদেনের সদস্যপদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৩(২)(গ) লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির ট্রেক (নম্বর-২৬১) বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিধি ৭(৩) অনুযায়ী এ পদক্ষেপ নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোনালী সিকিউরিটিজের মাধ্যমে লেনদেন করা বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় ডিএসই বিশেষ নির্দেশনা দিয়েছে। এতে বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে থাকা নগদ অর্থ ও শেয়ারের ব্যালান্স পরীক্ষা করতে বলা হয়েছে। একই সঙ্গে অমীমাংসিত লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএসই আরও জানিয়েছে, সোনালী সিকিউরিটিজের কাছে কোনো বিনিয়োগকারী বা ব্যক্তির পাওনা বা অভিযোগ থাকলে তা ২১ মের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। বিনিয়োগকারীরা প্রয়োজনীয় নথিপত্রসহ ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর আবেদন করতে পারবেন। এ ছাড়া বিএসইসির কাস্টমার কমপ্লেন মডিউলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১