• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬

কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) কোম্পানীগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুমা জোহরা বেগমের মৃত্যুদাবীর ১ লাখ ৯৭ হাজার টাকার চেক তাঁর মনোনীত ব্যক্তির হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সংগঠন প্রধান মো. হাবিবুর রহমান এবং দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখা অফিসের ইনচার্জ মো. আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।

সভা শেষে প্রধান অতিথি ব্যবসায় সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১