• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইওর পদত্যাগ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংককে তাঁর পদত্যাগের বিষয়টি ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৯ বছর বাংলাদেশে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের পর নাসের এজাজ বিজয় (বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে) এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তাঁর ৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসের এজাজ বিজয় সিইওর দায়িত্ব কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হকের কাছে হস্তান্তর করবেন। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এনামুল অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে দীর্ঘ সময়ে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০