• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

তিন মাসে ৫২৪ কোটি টাকার দাবি মেটাল ন্যাশনাল লাইফ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

চলতি বছরের প্রথম তিন মাসে গ্রাহকদের ৫২৪ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এ সময়ে উত্থাপিত মোট দাবির প্রায় ৯৮ শতাংশই নিষ্পত্তি করেছে কোম্পানিটি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯৭ কোটি ৪৯ লাখ টাকায়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে জমা দেওয়া কোম্পানিটির ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ন্যাশনাল লাইফের কাছে মোট ৫৩৬ কোটি ৭৭ লাখ টাকার দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ৫২৪ কোটি ১৬ লাখ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। ফলে মার্চ শেষে অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ১২ কোটি ৬১ লাখ টাকা।

একই সময়ে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৮১ কোটি ৬৩ লাখ টাকা। বিনিয়োগ থেকে আয় হয়েছে ১৪৬ কোটি ৬০ লাখ টাকা। মার্চ শেষে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩৪ কোটি ৩২ লাখ টাকা।

Space for ads
প্রথম প্রান্তিক শেষে ন্যাশনাল লাইফের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি ৪৯ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটির লাইফ ফান্ড রয়েছে ৬ হাজার ৮৯৭ কোটি ৪৯ লাখ টাকা, যা জীবন বীমা খাতে অন্যতম বড় তহবিলের একটি।

আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ১১৮ কোটি ১৮ লাখ টাকা। বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১১৯ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারত। ফলে নির্ধারিত সীমার মধ্যেই ব্যয় পরিচালনা করেছে ন্যাশনাল লাইফ।

জীবন বীমা খাতের অনেক প্রতিষ্ঠানের দাবি নিষ্পত্তি ও তহবিল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থাকলেও ন্যাশনাল লাইফ প্রথম প্রান্তিকে উচ্চ হারে দাবি পরিশোধ অব্যাহত রেখেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, প্রিমিয়াম সংগ্রহ, বিনিয়োগ আয় ও দাবি নিষ্পত্তি—তিন ক্ষেত্রেই কোম্পানিটি স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০