• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

আইডিআরএ চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং বীমা শিল্পের সার্বিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, এস এম নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দেশের বীমা খাত আরও গতিশীল ও আধুনিক হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১