• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

রপ্তানি আয়ের লক্ষ্য অপূর্ণ, আগের অর্থবছরের চেয়েও কম আয়

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। একই সঙ্গে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় প্রায় ১৩ শতাংশ কম হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার। সে হিসাবে লক্ষ্যের তুলনায় প্রায় ৭০০ কোটি ডলার কম আয় হয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। ফলে সদ্য সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায়ও রপ্তানি আয় কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান-সংকট দেশের রপ্তানিমুখী শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি আয়ও হ্রাস পেয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৪ কোটি ৭০ লাখ ডলার।

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে আয় কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে বলে মনে করছেন এ খাতের রপ্তানিকারকরা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১