• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেড় ঘণ্টায় লেনদেন ৫৪০ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৫৪০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯২পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৪০ কোটি ১১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১