• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে প্রাক্কলন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, রাজস্ব সংগ্রহ জোরদার, আর্থিক সক্ষমতা (ফিসকাল স্পেস) বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে কার্যকর সংস্কার না হলে মধ্যমেয়াদে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার এ তথ্য জানান।

তিনি বলেন, “রাজস্ব সংগ্রহ জোরদার, আর্থিক সক্ষমতা তৈরি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সংস্কার না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসতে পারে এবং মধ্যমেয়াদে তা আরও দুর্বল হয়ে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।”

ইভো ক্রজনার আরও বলেন, ব্যাংকিং খাতের চাপ, রাজস্ব সংগ্রহে চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মিলিত প্রভাবে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি এখনো নিম্নমুখী রয়েছে।

সরকারের অনুরোধে আইএমএফ-সমর্থিত সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা করতে ইভো ক্রজনারের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৬ জুলাই বাংলাদেশ সফর করে। সফরে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি পর্যালোচনা এবং সরকারের সংস্কার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশ এখনো রাজস্ব আহরণ, সরকারি অর্থব্যবস্থা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ এসব চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১