• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ডিএসইতে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ০ দশমিক ৫৫ শতাংশ বা ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইর সবকটি প্রধান সূচকেরও উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ দশমিক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১২ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ০৩ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৯টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কিছুটা কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ০ দশমিক ৩১ শতাংশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১