• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সপ্তাহের ‍দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, দর কমেছে ১৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ২৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১