• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

থাইল্যান্ডে আশ্রয় নেওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দে‌শে ফিরছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-218 ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফিরতে যাওয়া তিন বাংলাদেশি হলেন– মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।

ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের প্রথম সচিব (শ্রম)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের আওতাধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাদের মধ্যে থাকা তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়া আছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১