• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সী পার্ল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ২৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪০ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৭ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা, ফার ইস্ট নিটিংয়ের ১৬ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা,রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১