• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৭.৪০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৭.৮০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে সালভো কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫২.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭.২৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৫.২০ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫ শতাংশ, বিচ হ্যাচারির ১৪.৫৭ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.৫৬ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১৪.৪৯ শতাংশ এবং এইচআর টেক্সটাইলের ২৩.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০