• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে আইবিবিএল মুদারাবা পারপ্যেচুয়াল বন্ড

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইবিবিএল মুদারাবা পারপ্যেচুয়াল বন্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৫৫ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৭৩৫ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজ্যুমারের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৫৬০.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়ালটনের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৩২ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৫৮.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-তুং হাই নিটিংয়ের ৮.৭০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.২৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৮.০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.১৮ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৮৮ শতাংশ, লিনডে বাংলাদেশের ৬.৭১ শতাংশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০