• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের উত্তরা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮০ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৬ পয়সা।

৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৮ টাকা ৪৪ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার