• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের প্রশিক্ষণ দিল বিআইসিএম

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক ৪ দিন ব্যাপী পুঁজিবাজার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালায় বিআইসিএম কর্তৃক লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়।

শুক্রবার (১২ জুলাই) সকালে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক।

উপস্থিত ছিলেন লংকাবাংলার চট্টগ্রামের আঞ্চলিক প্রধান, চিফ টেকনোলজি অফিসার , প্রশিকক্ষক, কর্মচারীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক বলেন, মৌলিক ও টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। এর জন্য আমাদের প্রয়োজন দক্ষ রিলেশনশিপ ম্যানেজার। কারণ রিলেশনশিপ ম্যানেজাররাই বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্পর্কিত তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করেন।

লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন বলেন, আমরা বিশ্বাস করি একটি দক্ষ, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ পুঁজিবাজার গঠনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্ত্বাবধানে বিআইসিএম ও লংকাবাংলা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো. এসএআর মঈনুল ইসলাম বলেন, লংকাবাংলার উন্মুক্ত প্লাটফর্ম ফাইন্যান্সিয়াল পোর্টাল নতুন প্রজন্মকে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।

বক্তারা জানান, পুঁজিবাজারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে সার্বিক ধারণা প্রদান এবং জ্ঞানভিত্তিক পেশাদার রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুচিন্তিতভাবে বিনিয়োগের পরামর্শ দেয়াই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০