• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে লাভেলো

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকার।

২১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সালভো কেমিক্যাল, সী পার্ল রিসোর্ট, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনালী পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, আফতাব অটোমোবাইলস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০