• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ফার কেমিক্যাল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৭০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১৪ জুলাই) ফার কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হাইডেলবার্গ মেটেরিয়ালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। আর ৮ দশমিক ১৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আমান কটন ফেব্রিক্স।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, জেমিনি সি ফুড, আমান ফিড, এ্যাডভেন্ট ফার্মা, সোনালী আঁশ, জিকিউ বলপেন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার