• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

জাতীয় রপ্তানি ট্রফি পেল পুঁজিবাজারের ৬ প্রতিষ্ঠান

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে ৬টি।

রোববার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কোম্পানিগুলোর প্রতিনিধির হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রপ্তানি ট্রফি পাওয়া তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ঔষধজাত দ্রব্য রপ্তানিতে স্বর্ণপদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ব্রোঞ্জ পদক স্কয়ার ফার্মা; সুতা খাতের রপ্তানিতে রৌপ্য পদক স্কয়ার টেক্সটাইলস; সিরামিক সামগ্রী রপ্তানিতে স্বর্ণ পদক শাইনপুকুর সিরামিকস; ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতে স্বর্ণপদক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ইপিজেডভুক্ত শতভাগ তৈরি পোশাক শিল্প (নিট ও ওভেন) রপ্তানিতে ব্রোঞ্জ পদক শাশা ডেনিমস।

ট্রফি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১