পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। এ আন্দোলনে বিএনপি ও জামায়াত ইন্ধন দিচ্ছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধীরা প্রবেশ করেছে। তাদের গতরাতের কর্মকাণ্ডে এটা স্পষ্ট।
তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রোববার রাতে যে ধরনের স্লোগান দিয়েছে, তা সরকারবিরোধী কোনো স্লোগান নয় বরং রাষ্ট্রবিরোধী স্লোগান।
ড. হাছান মাহমুদ বলেন, দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের চেতনা নিয়ে খেলতে দেওয়া হবে না।