• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৫ জুলাই) ওরিয়ন ইনফিউশনের ৫৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্ল বিচের আজ ২৪ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ফার ইস্ট নিটিং, স্যালভো কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস, বিচ হ্যাচারি, সোনালী পেপার এবং জেমিনি সী ফুড লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার