• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সূচকের মিশ্রাবস্থায় ১ ঘণ্টায় লেনদেন ১৫২ কোটি টাকার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, দর কমেছে ২০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, দর কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০