• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

দর পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪ বারে ৪৮ হাজার ৪৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৭ বারে ১ লাখ ৩ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। ফান্ডটি ১১ বারে ৫ হাজার ৪০২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-আইটি কনসালন্টসের ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ২.৯৭ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ২.৯৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২.৯৪ শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৩ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৯২ শতাংশ দর কমেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০