• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

লংকাবাংলা সিকিউরিটিজের মোহাম্মদপুর ডিজিটাল বুথ উদ্বোধন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

লংকাবাংলা সিকিউরিটিজের মোহাম্মদপুর ডিজিটাল বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ডিজিটাল বুথ উদ্বোধনের পাশাপাশি এদিন পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পুঁজিবাজারে সুপরিকল্পিত বিনিয়োগ নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

ডিজিটাল বুথ উদ্বোধন ও কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী,ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা-কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। এতে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান, মোহাম্মদপুর ডিজিটাল বুথের ব্যবস্থাপক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুঁজিবাজার বিনিয়োগকে বিভিন্ন অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী নতুন নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপন করছে লংকাবাংলা সিকিউরিটিজ । এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী বলেন,পুঁজিবাজারের মত অপার সম্ভাবনাময় ক্ষেত্রে সুপরিকল্পিতভাবে বিনিয়োগের মাধ্যমে যেকোনো শ্রেণীপেশার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। ট্রেজারি বন্ড, আইপিওর মত বাড়তি মুনাফা-সংবলিত খাতগুলো বিনিয়োগকারীদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও ভবিষ্যতে ইটিএফ ও কমোডিটি মার্কেটের মত আকর্ষণীয় প্রোডাক্টগুলো পুঁজিবাজারে সংযুক্ত হওয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পুঁজিবাজারে বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লংকাবাংলার ডিজিটাল প্লাটফর্ম আইব্রোকার, ট্রেডক্সএক্সপ্রেসের বিভিন্ন ফিচারের ব্যবহার এবং এর সুবিধাগুলো তুলে ধরেন। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজস্ব মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে নিজের বিনিয়োগ নিজেই দেখভাল করতে পারবেন।

সবশেষে নীতিনির্ধারক, গ্রাহক, বিনিয়োগকারী ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পুঁজিবাজারের সমৃদ্ধির জন্য মতামত প্রকাশের পাশাপাশি দেশব্যাপী নতুন শাখা ও ডিজিটাল বুথ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান। বিজ্ঞপ্তি


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০