• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

গ্রামীণফোনের ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডদ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। একইসাথে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৮৪ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ টাকা ৬২ পয়সা।

৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৩ টাকা ১৮ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১