• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১৯ বারে ২ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯৫ বারে ১ লাখ ৭০ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৫২২ বারে ১৬ লাখ ১৯ হাজার ২৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ব্রাক ব্যাংকের ৫.৬৮ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৬০ শতাংশ, জিকিউ বলপেনের ৫.২৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৪৪ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৩.৯৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.৮৯ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ৩.১৭ শতাংশ দর বেড়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০