• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি প্রকাশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

সাপ্তাহিক ও সাধারণ ছুটিতে ৫ দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ জুলাই) সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর এই সময় অর্থাৎ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ২ দিনের জন্য চেক ক্লিয়ারিং নতুন সময়সূচি অনুযায়ী চলবে।

বুধবার ( ২৪ জুলাই ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এ তিন প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

ব্যাংকে উপচে পড়া ভিড়, গ্রাহকদের টাকা তোলার হিড়িক
বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর পৌনে ২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনও রেগুলার ভ্যালুর চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হ‌বে।

আরটিজিএসের লেনদেন হবে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০