• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

লোকসানে আরএকে সিরামিক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক বাংলাদেশ গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ৩০ পয়সা সমন্বিত আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০৯ পয়সা। গত বছরের একই সময়ে ৬৭ পয়সা সমন্বিত আয় হয়েছিল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার