• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

চানাচুর উৎপাদনে নতুন মেশিন কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটি বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করতে পারবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ২৫০ ডলার বা ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে। নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানা এ মেশিন স্থাপন করা হবে।

কোম্পানিটি জানায়, এ মেশিনের মাধ্যমে বার্ষিক ৬ হাজার ৬০০ টন চানাচুর উৎপাদন করা যাবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার