• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে তিনদিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

রবিবার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার