• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ট্রাস্ট ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে রিপাবলিক ইন্স্যুরেন্স ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার