• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। সরকার পতনের দ্বিতীয় দিনের প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৭ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৯ ও ১৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৫৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার