• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ড. ইউনূসকে ডিএসইর অভিনন্দন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বরেণ্য অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসইর প্রত্যাশা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টাগনের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের পুঁজিবাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পুঁজিবাজার বিষয়ক নীতি সহায়তায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সার্বজনীন বিনিয়োগের ক্ষেএ তৈরী করবে৷

পরিশেষে, দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ৷


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১