• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আজ ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে তিন কোম্পানি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে বর্তমানে ৬টি কোম্পানির শেয়ারের ওপর ফ্লোর প্রাইস রয়েছে। এর মধ্যে আজ রবিবার ৩টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হবে। কোম্পানি ৩টি হলো- বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার।

এছাড়া, আগামী বুধবার বাকি ৩টি কোম্পানি- ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটডে ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হবে।

এই ৬টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস মুক্ত হওয়ার সাথে সাথে দেশের শেয়ারবাজার পুরোপুরি ফ্লোর প্রাইস মুক্ত হবে।

কোম্পানি ৬টি ফ্লোর প্রাইস মুক্ত হওয়ার বিষয়ে গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) আত্মগোপনে থাকা এবং সবশেষে শনিবার পদত্যাগ করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলাম এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক এবং মূখপাত্র রেজাউল করিম বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, এই সময় অফিস বন্ধ থাকায় বিএসইসি ওয়েবসাইটে আদেশটি প্রকাশ করা যায়নি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১