• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে আসা গ্রামীণফোনের শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৬৮ লাখ টাকার বেশি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১১ আগস্ট) লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিএটিবিসির আজ ৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক।

রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার