• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ফারইস্ট ফাইন্যান্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না।

রবিবার (১১ আগস্ট) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ৪৫ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটির এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্ব।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার