• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১২ আগস্ট) গ্রামীণফোনের ১১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৪৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে টেকনো ড্রাগস।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমিটিকস্ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০