• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সোনার বাংলা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এছাড়া, একই সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে সমাপ্ত সময়ের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার