• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ২৬৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। আর শেয়ারদর ৯ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মোজাফ্ফর হোসের স্পিনিং মিলস লিমিটেড।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এবি ব্যাংক এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০