• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন গ্রামীণফোনের ১৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৭২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকা, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক পিএলসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০