• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিএসইসিতে আটকে গেল মাসরুর রিয়াজের নিয়োগ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ড. এম মাসরুর রিয়াজের নিয়োগ পাওয়ার পর থেকে নানান অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট মহল। এতে অভিযোগ ওঠার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে বিএসইসির চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ আটকে আছে।

জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নির্দেশে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, তার (মাসরুর রিয়াজ) বিষয়ে কিছু প্রশ্ন আছে। সে বিষয়টি আমি দেখবো। দেখে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবো।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার