• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ফারইস্ট লাইফ থেকে মোজাম্মেল বাবুর পদত্যাগ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। তিনি প্রতিষ্ঠানটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত ছিলেন।

সোমবার (১৯ আগস্ট) তিনি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

মোজাম্মেল হক ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনীত হন। সেদিন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বিনিয়োগকারী, পলিসি হোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজার সুরক্ষায় সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়।

পদত্যাগপত্রে মোজাম্মেল হক বাবু উল্লেখ করেন, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোনও বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি। এক বছর আগেই মৌখিকভাবে তিনি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছিলেন। এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০