• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আনোয়ারুল হক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

ইতিপূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন। ব্যবসা-বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব এবং উত্তরা মডেল ক্লাবের সদস্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০