• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মানি এক্সচেঞ্জ হাউজে ডলার এনডোর্সমেন্টের সীমা বাড়লো

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মানি এক্সচেঞ্জ হাউজের ডলার এনডোর্সমেন্টের সীমা ১ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার ডলার করার বিষয়ে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (৩ সেপ্টেম্বর) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এমন সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি এম এস জামান।

এম এস জামান জানান, মিটিংয়ে আমাদের মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো আমরা পেয়েছি। গভর্নর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নির্দেশনাও দিয়ে দিয়েছেন।

এখন থেকে মানি এক্সচেঞ্জগুলোকে পাসপোর্ট ছাড়া এনআইডি দিয়েও বৈদেশিক মুদ্রা ক্রয় করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করার ক্ষেত্রে প্রমাণ হিসেবে আমরা এনআইডির তথ্য দেখাতে পারবো বলে জানিয়েছেন এম এস জামান।

এছাড়া ডলার বিক্রয়ের দরের বিষয়েও গভর্নরের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সভাপতি। তিনি বলেন, আগের মতোই ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে তার সঙ্গে এক টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউজগুলো বিক্রি করতে পারবে।

এছাড়াও তিনি বলেন, এখন আর মানি চেঞ্জারে অভিযান নেই। অভিযান থাকলে হয়তো সেবষয়েও কথা হতো। আর এখন আমরা কোনো হয়রানির শিকার হচ্ছি না। তবে আমাদের বিষয়ে অনেক সময়ে অপবাদ দেওয়া হয়, সেটি যেনো না দেওয়া হয় সেবিষয়ে কথা বলেছি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০