• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান আনোয়ারুল হক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলী আনোয়ারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

আনোয়ারুল হক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি গুলশান ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০