• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইসলামী ব্যাংকের শেয়ারদর ও লেনদেন বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে ব্যাংকটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, তদন্তকালে কোম্পানিটি সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১ লঙ্ঘন করলে তা অবিলম্বে সংশ্লিষ্ট এআর/কমপ্লায়েন্স অফিসার/সিইওকে অবহিত করতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ০৯ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের শেয়ারদর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আজ ২৫ সেপ্টেম্বর লেনদেন শেষে তা দাঁড়ায় ৭০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ ১২ কার্যদিবসে ব্যাংকটির শেয়ারদ্র বেড়েছে ৩১ টাকা ২০ পয়সা বা প্রায় ৮০ শতাংশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০