• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইসলামী ব্যাংকের

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ২৫ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আর গতকাল বুধবার ২৫ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ ১১ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩১ টাকা ২০ পয়সা বেড়েছে।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০